খোঁজ করুন

Thursday, December 23, 2010

উপেনের সাথে দেখা

উপেনের সাথে দেখা
                     জামাল ভড়
সেদিন পথ চলতে চলতে আচমকা
একেবারেই আচমকা উপেনের সাথে দেখা
পরিপাটি চুল , হাসি হাসি মুখ
দেখে বোঝার উপায় নেই বয়স কত
আমি বললাম : কেমন আছ উপেন ?
বললে : বাবু আমি আর একা নই
যেদিকেই দেখি ঘুরে
রায়চক বারাসাত সিঙ্গুরে
সর্বত্রই আমি-তে ভরা ; বলা চলে
আমিত্বে ভরে গেছে দেশটা ।
শুধু বললেম : কেন ?
বললে : ওরা বললো হ্যানো হবে ত্যানো হবে
কত কী হবে যেন - আর -ওঃ প্রাচ্যের ম্যানচেষ্টার ।
আমার মতো এরাও বলেছিল :
জমি নিও না বাবু , হব সর্বস্বান্ত -
চৌদ্দপুরুষের জিরেতটুকুই সর্বস্ব -
খেটেখুটে খাই - কোনমতে দিনগুজরান করি -
তা ওরা বললে : চাষ তো ভাগাড়েও হয়
শিল্প , অনুসারী শিল্পের জন্য তো
জমি চাই -- শালিজমিই চাই
শিল্প তো আকাশে হয় না !
উপেন বললে আরও : আমার বাবু ছিল সেযুগে
পারিষদ ছিলকিছু -- আর এযুগের
বাবুকে তো দেখাই যায় না
শতশত বাবু একই চেহারার একই পোশাকের
ঠিক যেন হিটলারের মতো
কোন্‌টা আসল চেনাই যায়না !

No comments:

Post a Comment