জামাল ভড়
সূর্যকেন্দ্রিক একদল গ্রহ
যখন আবর্তিত
সূর্যালোকে প্রতিভাত
তখন ধুমকেতুসম
তোমার আবর্ভাব
স্বয়ং সূর্যও অভিভূত --
আস্কন্ধলম্বিত চুল
কাজী নজরুল
আয়তনেত্রের একটাই নাম
কাজী নজরুল ইসলাম ।
ফণিমনসার ঝোপে
বিষের বাশীঁতে বাজে ছায়ানটের সুর
চুরুলিয়ার সেই অগ্নিশিশু
বাজায় যখন অগ্নিবীণা
সাথে ভাঙার গান
তখন মরুভাস্বরেও
ফোটে দোলনচাঁপা
কিংবা ঝিঙেফুল
সন্ধ্যা নামার সাথেই
নতুন চাঁদ ঘিরে
ধেয়ে চলে আসে চক্রবাক
আমার চিত্তনামায়
জ্বলে প্রলয়শিখা
বহে ঝড়
মুক্ত জিঞ্জির আমি
সিন্ধুহিল্লোল মাঝে
গাহি সর্বহারার গান
কপালে আমার এক
নতুন চন্দ্রবিন্দু ।
No comments:
Post a Comment